• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:২৬:৪০ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

১৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৩:৫৯

প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক: তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরের প্রথম ওয়ানডেতে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ফলে শুরুতেই ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।

Ad
Ad

টস হেরে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, উইকেট নতুন এবং বোলিংয়ের জন্য সহায়ক হতে পারে। 
তিনি বলেন, ‘নতুন উইকেট, বোলিং করতে ভালো লাগবে। আমাদের বোলিং আক্রমণও ভালো। উইকেট ভালো মনে হচ্ছে।’

Ad

বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জায়ডেন লেনক্স ও উইল ও’রুর্ক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮





গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
গ্যাস নিয়ে জরুরি নির্দেশনা সরকারের
২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৬:০৫


Follow Us