• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৩৫:৩৭ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন তামিম ইকবাল

১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:২৬:৪১

মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: সদ্য সমাপ্ত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে। এর মাঝেই গুঞ্জন ওঠে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান।

Ad

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। কেউ কেউ লিখেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তামিম ইকবাল। তবে ফেসবুকের এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই।

Ad
Ad

১৪ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

পোস্টে তামিম লিখেছেন, আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।

তিনি আরও লেখেন, এমন কোনও প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।

প্রসঙ্গত, তামিমের মতোই ছড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের নামও। অবশ্য নির্বাচনের আগে থেকেই তিনি ক্রীড়ামন্ত্রী হতে যাচ্ছেন বলে মৃদু গুঞ্জন উঠতে থাকে। যদিও বিএনপি থেকে ঢাকা-১৬ আসনে নির্বাচন করে তিনি জিততে পারেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:৩৭

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০২:২৪

ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
ধামইরহাটে ২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৫৯

নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, জানা গেল
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৬:২১



রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৫:২৮



Follow Us