• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪২:০৯ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৩৯

ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়শিপের ফাইনালে আজ শক্তিশালী ভারতের মুখোমুখি বাংলাদেশ। লিগ পর্বে ভারতের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই শিরোপা ধরে রাখার লক্ষ্য লাল-সবুজদের।

Ad

নেপালের পোখারায় অনুষ্ঠিত টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৮ গোল করেছে বাংলাদেশ। ভারত ও নেপালের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষেও দাপট দেখিয়েছে আলপি আক্তাররা। ফাইনাল ম্যাচটি শুরু হবে আজ বিকেল সোয়া ৩টায়।

Ad
Ad

দলকে উজ্জীবিত করতে ফাইনালের আগে খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন বাফুফে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তার বিশ্বাস, ধারাবাহিক পারফরম্যান্সে এবারও ভারতের বিপক্ষে জয় তুলে নেবে বাংলাদেশ।

কিরণ বলেন, ‘আমাদের বয়সভিত্তিক ফল কিন্তু নতুন না। আমাদের ধারাবাহিকতা আছে। আমরা ২০২২ ও ২০২৪-এ পরপর দুবার সাফ চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের মেয়েরা ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে। আমার বিশ্বাস এবারের ফাইনালেও মেয়েরা ভালো খেলবে এবং ভারতের বিপক্ষে ভালোভাবে জিতে আসবে।’

কোচ পিটার বাটলার জানিয়েছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস নয়—ইতিবাচক মানসিকতা আর সেরা খেলাটাই হবে ফাইনালের চাবিকাঠি।

গণমাধ্যমকে পিটার বাটলার বলেন, ‘ভারত কীভাবে খেলবে সে বিষয়ে আমার বেশ ভালো ধারণা আছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে এবং প্রস্তুত থাকতে হবে। যা হয়ে গেছে তা তো হয়েই গেছে, ওসব পেছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের এই ম্যাচে নামতে হবে। তবে এটাও খেলায় রাখতে হবে যাতে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী না হই।’

সাফের এই আসরে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত-বাংলাদেশ। পারফরম্যান্স দিয়ে এবার ফাইনালের মঞ্চে দু’দল। শিরোপা নিয়ে দুই অধিনায়ক এমন হাস্যোজ্জল ফটোসেশনে অংশ নিলেও এবার আর শিরোপা ভাগ করতে চায় না কেউই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৮:০১



আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৫২

ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৩৯

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৭:৩৪

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান
আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৪:০৪




Follow Us