• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৪৬:৪৭ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেন'স কাপ গলফ্ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

২৫ অক্টোবর ২০২৫ সকাল ১০:৪৯:০৬

অষ্টম ড্যাফোডিল ক্যাপ্টেন'স কাপ গলফ্ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ্ ক্লাবে ৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন'স কাপ গলফ্ টুর্নামেন্ট-২০২৫’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৪ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত বিতরণীতে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ্ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ্ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এই টুর্নামেন্টে দেশি-বিদেশি খেলোয়াড়সহ ৬৬২ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন উইনার, কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম রানারআপ এবং জিন সুক ইউন লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কুর্মিটোলা গলফ্ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪









৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
২৮ জুন ২০২৬ বিকাল ০৫:৪০:২৩

Follow Us