• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২২ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১০:১০:২৯

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা মরিয়ম নগর ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলার মরিয়ম নগর চৌমুহনী জিলানী কমিউনিটি সেন্টারে ২১ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়।

Ad

ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় ও সহ-সভাপতি আবদুর রহিম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা করিম উদ্দীন নূরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুর রশিদ মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রসেনা মরিয়ম নগর ইউনিয়নের সাবেক সভাপতি  মুহাম্মদ করিম উদ্দীন হাছান, উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ কোরবান আলী নূরী।

Ad
Ad

বক্তারা পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুছে হামলা ও হযরত শাহ পরান (রহ.) এর মাজারসহ বিভিন্ন মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আলোচনা সভা শেষে এক বিক্ষোভ মিছিল জিলানী কমিউনিটি সেন্টার হতে মরিয়ম নগর চৌমুহনী প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ দিদার, নুরুল ইসলাম আহমেদ, আনোয়ার হোসেন, নাছের উদ্দিন, মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা জানে আলম, মাওলানা জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলী আকবর, আবদুস সালাম সুমন, তারেকুল ইসলাম, শহীদুল ইসলাম রনি, আবু তৈয়ব, জসিম উদ্দিন, আহমদ উল্লাহ, ইলিয়াছ রানা, মোস্তফা কামাল জনি, হাফেজ মোরশেদ, রবিউল মোস্তফা রাফি, জোবায়েত হোসেন, রিয়াজুল ইসলাম রাকিব, কায়ছার হামিদ, জয়নাল আবেদীন আশিক, মুবিনুর রহমান, ইমন হোসেন, রবিউল রাকিব, তৌহিদ হোসেন, আরিফুল ইসলাম রকি, শাহাদাত হোসেন আরিফ, তৌহিদুল ইসলাম সাকিব প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us