• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

৮ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০২:৪৯

রাঙ্গুনিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গাউছিয়া সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ উদ্যেগে পবিত্র জসনে জুলুস-এ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে৮ সেপ্টেম্বর রোববার সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Ad

এতে নেতৃত্ব দেন ফটিকছড়ি সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ)।

Ad
Ad

জুলুসটি রাঙ্গুনিয়ার পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের শান্তিরহাট, গোচরা ও জুটমিল এলাকা পর্যন্ত প্রদক্ষিণ শেষে পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন গাউছিয়া যুব সমিতির কেন্দ্রীয় চেয়্যারম্যান হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা (ম.জি.আ)।

আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী আয়ুব, জুলুস পরিচালনা পরিষদের আহ্বায়ক দিদারুল আলম, সদস্য সচিব ইকবাল হোসেন সাদ্দাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী শাহ নেছারী, গাউছিয়া সমিতি বাংলাদেশ পোমরা ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুল আলম মাসুদ, সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ ইসমাইল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিদারুল ইসলাম, মৌলনা হাবিবুর রহমান, মৌলানা ইয়াকুব আলী, মৌলানা আবদুল মন্নান হারুণী, মৌলানা আবু মুসা আশয়ারী, মাওলানা শওকত আলী, মাওলানা ফজলুল করিম নঈমী, মাওলানা আবদুল গফুর, মাওলানা আবু জাফর এতে আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us