ডেস্ক রিপোর্ট : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় সোনারগাঁয়ের তুহিন মাহমুদসহ বিভিন্ন এলাকার সম্ভাব্য প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
১০ মে রোববার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তালিকায় আরও রয়েছে নীলফামারী সদর উপজেলা: ড. কামরুল ইসলাম (উপজেলা চেয়ারম্যান প্রার্থী), জলঢাকা, নীলফামারী : আবু সাইদ লিয়ন (উপজেলা চেয়ারম্যান প্রার্থী),
হাকিমপুর, দিনাজপুর: রায়হান কবির (পৌর মেয়র প্রার্থী)।
সারজিস আলম আরও জানান, আগামী ঈদের আগেই দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। চলতি মাসের ২০ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশের আশা করছে দলটি। প্রার্থী ঘোষণা প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সারা দেশ থেকে এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, নেতৃত্বদানকারী সদস্য এবং অন্যান্য রাজনৈতিক দলের গ্রহণযোগ্য ও পরিশ্রমী ব্যক্তিরাও এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে যাদের বিরুদ্ধে জুলুম, ফ্যাসিবাদ বা অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তাদের বিবেচনায় নেওয়া হবে না।
এনসিপির মুখ্য সংগঠক আরও জানান, যাচাই-বাছাই শেষে অন্যান্য রাজনৈতিক দল থেকে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদেরও প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available