নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে ‘জাতীয় নারীশক্তি’র আত্মপ্রকাশ হয়েছে।
৮ মার্চ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্য সচিব হয়েছেন ডা. মাহমুদা মিতু। এছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সারা দেশের জুলাইয়ের যে সব নারী কণ্ঠস্বর হারিয়ে গেছে, আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করবো। জাতীয় নারীশক্তি আবারও তাদের সামনে নিয়ে আসবে।’

তিনি আরও বলেন, জুলাই-পরবর্তী সময়ে নারীরা কেন রাজনীতির সম্মুখভাগ থেকে সরে গেছেন, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। তার মতে, এর দায় রাজনৈতিক নেতৃত্বেরও রয়েছে। বর্তমানে রাজনীতিতে সক্রিয় অনেক নারী সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এনসিপির সহযোগী সংগঠন হলেও জাতীয় নারীশক্তি স্বাধীনভাবে কাজ করবে। সংগঠনটি বৈষম্যহীন নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করবে বলেও জানান তিনি।
এ সময় তিনি দেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available