• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৫৯:৫১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

সুষ্ঠু নির্বাচনে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৯:০৬

সুষ্ঠু নির্বাচনে যেকোনো ফলাফল মেনে নেবে জামায়াত: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-১১ আসনের ১১-দলীয় ঐক্যের জামায়াত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে যেকোনো ফলাফল মেনে নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটগ্রহণ ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

Ad
Ad

ডা. তাহের জানান, সারাদেশ থেকে পাওয়া খবরে জানা গেছে যে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি সুষ্ঠু হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Ad

তিনি বলেন, নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয় এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের আশা রাখে।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নির্বাচনকে ঘিরে কোনো গভীর ষড়যন্ত্র হলে তা দেশের জন্য অকল্যাণকর হবে এবং দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যেতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১





Follow Us