• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:১২:৪৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

১০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩২:৫৪

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১০ নভেম্বর সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

Ad

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সোমবারের বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা থাকছে না, খোলামেলা আলোচনা হবে। তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ।

Ad
Ad

রাতে অনুষ্ঠেয় ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ঠিক কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। যদিও বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, ‘জরুরি’ কোনো বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।

এ ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট এবং আসন্ন নির্বাচনে দলীয় নমিনেশন নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনসহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us