• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ১১:১০:৪৫ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

২৩ মার্চ ২০২৬ রাত ০৮:৫৭:১১

মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ইরানের ৭৬ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে একযোগে ৭৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

২৩ মার্চ সোমবার ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, ‘কিয়াম’ ও ‘জুলফিকার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-ধাফরা, ভিক্টোরিয়া, পঞ্চম নৌবহর ও কিং সুলতানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

Ad
Ad

একইসঙ্গে ইসরায়েলের আশকেলন, তেল আবিব, হাইফা ও গুশ দান অঞ্চলে সেনাবাহিনীর স্থাপনাগুলোর ওপর ‘খায়বার-শেকান’ ও ‘কিয়াম’ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানার দাবি করা হয়।

Ad

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। তিনি জানান, চলমান উত্তেজনা নিরসনে ইতিবাচক আলোচনা চলছে এবং তা সফল হলে সামরিক পদক্ষেপও স্থগিত রাখা হবে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে। ট্রাম্পের ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমে আসে। একইভাবে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমে দাঁড়ায় ৮৫.২৮ ডলারে।

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে চাপ তৈরি হলেও কূটনৈতিক প্রচেষ্টায় পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার ইঙ্গিত মিলছে।

মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us