• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ দেশের পাটকল ধ্বংস করে দিয়েছে: মঈন খান

৬ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৮:০৯

আওয়ামী লীগ দেশের পাটকল ধ্বংস করে দিয়েছে: মঈন খান

বাবুল মিয়া নরসিংদী: দীর্ঘ ১৫ বছরে আওয়ামী দুঃশাসন আর লুটপাটের কারণে দেশের জুটমিলগুলো ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

Ad

৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

ড. মঈন খান বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুটমিলগুলোতে ৮ ঘণ্টা করে কর্মের ব্যবস্থা করে দিয়েছিলেন। একই সঙ্গে জুটমিলগুলোর উন্নয়নেও কাজ করেছিলেন তিনি। কিন্তু গত ১৫ বছর আওয়ামী লীগ লুটপাট করে জুটমিলগুলো ধ্বংস করে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘নরসিংদীর ঐতিহ্যবাহী ঘোড়াশাল জুটমিল, ফৌজি জুটমিল পুরোপুরি বন্ধ হয়ে এখন শ্রমিকরা মানবেতর দিন পার করছে। তারা শুধু জুটমিলগুলোই ক্ষতিগ্রস্ত করেনি, অন্যায়ভাবে শ্রমিকদেরও চাকরিচ্যুত করেছে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে যারা জুটমিলগুলো ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দি ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিকদলের সভাপতি আল-আমিন ভূঁইয়া, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us