• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৪:৪২ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৮:৫৭

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকদের ঐক্য ও সৌহার্দ্য জোরদারে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ মার্চ সোমবার পূর্বাচলের মনোরম পরিবেশে অবস্থিত সি শেল পার্কে এ অনুষ্ঠান আয়োজন করে রূপগঞ্জ সাংবাদিক ফোরাম।

Ad
Ad

সংগঠনের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মমিনুল হক সরকার।

Ad

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা হাফিজুর রহমান ও আবু সাঈদ মুন্না, সংগঠনের জেলা সভাপতি ও দেশ টিভির সিনিয়র সাব এডিটর রুহুল আমিন, অ্যাডভোকেট ইসরাফিল, পূর্বাচল প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রাশেদুল ইসলাম, দেশ টিভির রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি ও পূর্বাচল প্রেসক্লাবের সেক্রেটারি রাসেল মাহমুদ, রূপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাত্তার আলী সোহেল, দৈনিক জনতার নির্বাহী সম্পাদক মো. আলম হোসাইন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি রাসেল আহম্মেদ, যমুনা টেলিভিশনের প্রতিনিধি জয়নাল আবেদীন জয়, ৭১ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেন, সাংবাদিক এমএস ডালিম, আরিফ হোসাইন কনক, রবিউল ইসলাম, মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মাসুদ করিম ও দপ্তর সম্পাদক এমদাদুল হক দুলাল, লিখন রাজ, রিপন মিয়া প্রমুখ।

ইফতারের পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পূর্বাচল বর্তমানে রূপগঞ্জের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মব্যস্ত জীবনের মাঝে মনোরম পরিবেশে এই ইফতার আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও বন্ধন আরও জোরদার করেছে বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা আয়োজকদের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। ইফতারের আগে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং রূপগঞ্জের সাংবাদিকদের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
বকশীগঞ্জে ঈদ উপহার বিতরণ
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:২০:৪০


বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা
১৮ মার্চ ২০২৬ দুপুর ০২:০৮:০৫

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮








Follow Us