• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১১:২০ (22-May-2026)
  • - ৩৩° সে:

২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩১৫

২২ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৪৪

২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩১৫

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে এবং ৯ জন হামের উপসর্গে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জন শিশু আক্রান্ত হয়েছে।

২২ মে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ জনের, আর উপসর্গে মৃত্যু হয়েছে ৪১৪ জনের।

একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৫৪০ জন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হামে ও উপসর্গে ২১০ জনের মৃত্যু এবং ৩৫ হাজার ২১ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব পরিসংখ্যান ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৩৪










Follow Us