• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৫৭:০৪ (21-May-2026)
  • - ৩৩° সে:

রামিসা হত্যাকাণ্ড: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

২১ মে ২০২৬ দুপুর ১২:১৬:০৪

রামিসা হত্যাকাণ্ড: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধ*র্ষণ করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এই নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে।

২১ মে বৃহস্পতিবার আইনমন্ত্রী নিজেই এই তথ্য জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে শেষ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

গতমঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় রামিসার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর স্বপ্না আক্তারকে আটক করা হয়। সোহেল রানা আত্মগোপনে গেলেও একই দিন সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দুই আসামিকে আজ আদালতে হাজির করেছে, আর অজ্ঞাত আসামি পলাতক রয়েছে।

মামলার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামিসাকে ধ*র্ষণ ও হত্যাকরার কথা স্বীকার করে সোহেল। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া প্রধান আসামি ম্যাজিস্ট্রেটের সামনেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে।

এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রামিসার দেহের ময়নাতদন্ত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা রামিসাকে গ্রামের বাড়িতে দাফন করেছেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us