• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:৪৫:৫৫ (16-May-2026)
  • - ৩৩° সে:

চাঁদপুরে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ মে ২০২৬ সকাল ০৯:৪৭:২১

চাঁদপুরে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি আজ ১৬ মে শনিবার চাঁদপুর জেলা সফরে যাচ্ছেন। দিনভর তিনি সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন, জনসভা এবং দলীয় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্রে এই তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আজ সকাল ১১টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি পথসভায় যোগদানের মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করবেন।

Ad
Ad

এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এর ঠিক পরেই দুপুর ১টা ৪৫ মিনিটে বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

Ad

বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে বিকেল ৩টা ৩০ মিনিটে দুস্থ ও সাধারণ মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

সফরের সর্বশেষ বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে চাঁদপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিশেষ সাংগঠনিক সভায় যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তীব্র গরমে শরীর সতেজ রাখবেন যেভাবে
তীব্র গরমে শরীর সতেজ রাখবেন যেভাবে
১৬ মে ২০২৬ বিকাল ০৩:৫২:১৭







Follow Us