ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ২২ বছর পর আগামীকাল ১৬ মে শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
যমুনা টিভির অনলাইনে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দফতরগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেছেন।


স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙিয়েছেন।

সফরের কর্মসূচির মধ্যে রয়েছে স্থানীয় উন্নয়ন প্রকল্প পরিদর্শন, খাল পুনঃখনন কার্যক্রম পর্যবেক্ষণ, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সাংগঠনিক সভায় অংশগ্রহণ।
প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সফরকে কেন্দ্র করে চাঁদপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available