• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ রাত ১০:০৬:২১ (06-May-2026)
  • - ৩৩° সে:

বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া

৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:২৫

বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া

ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়েছে নৌপথেও। বাসভাড়ার পর এবার লঞ্চভাড়াও বাড়িয়েছে সরকার। একজন যাত্রীর ক্ষেত্রে কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং বেশি দূরত্বে ১৪ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

৫ মে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে নৌপরিবহন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, কম দূরত্বে লঞ্চভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Ad
Ad

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৯৫ পয়সা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

Ad

এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া ৫ মে থেকেই কার্যকর হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। ১৯ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হলে পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের দাবি ওঠে। এর ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়া
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:২৫





হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:০৪

শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ
শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ
৬ মে ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:০৯


Follow Us