• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫২:০৯ (03-May-2026)
  • - ৩৩° সে:

এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে ২ পয়সা বৃদ্ধি

৩ মে ২০২৬ বিকাল ০৫:৩৭:৩১

এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে ২ পয়সা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট: মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

৩ মে রোববার এ ঘোষণা দেওয়া হয় এবং সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

Ad
Ad

সংস্থাটি জানায়, ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির বর্তমান দামই বহাল রাখা হয়েছে। এর আগে এপ্রিল মাসে দুই দফা সমন্বয়ের মাধ্যমে এ দাম নির্ধারণ করা হয়।

Ad

গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা করা হয়। পরবর্তীতে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বৃদ্ধি করে তা ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারণ করা হয়।

অন্যদিকে, মে মাসে অটোগ্যাসের দাম সামান্য বাড়ানো হয়েছে। ভোক্তাপর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ২ পয়সা বেশি।

এর আগে এপ্রিল মাসেও দুই দফায় অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা এবং ১৯ এপ্রিল তা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

জ্বালানি খাতে ধারাবাহিক মূল্য সমন্বয়ের অংশ হিসেবে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us