• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:০৪ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী

১৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫২:১৪

তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়ার পরেও সরকার জনগণের কষ্টের কথা বিবেচনা করে দেশে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

১৯ এপ্রিল রোববার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। 

Ad
Ad

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি আমদানিতে ইতোমধ্যে সরকারের দুই বিলিয়ন ডলার বাড়তি খরচ হয়েছে। 

Ad

তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল, বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও, আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়াইনি।

ইকবাল হাসান আরও বলেন, সরকার ভর্তুকি দিয়ে হলেও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। জনগণের ভোগান্তি কমাতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতেই সরকার এই বাড়তি ব্যয়ের বোঝা নিজে বহন করছে এবং অত্যন্ত সীমিত পরিসরে দাম সমন্বয় করেছে।

উল্লেখ্য, ১৯ এপ্রিল রোববার থেকে দেশব্যাপী নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। সেইসঙ্গে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৫ টাকা।

এর ফলে, বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রোলের দাম হয়েছে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম হয়ে গেছে ১১৫ টাকা।

নতুন সিদ্ধান্তে দাম বাড়ানো হয়েছে কেরোসিনেরও। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার কেরোসিন এখন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। 

১৮ এপ্রিল শনিবার রাতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল ১২০ টাকা এবং পেট্রোলের মূল্য ছিল ১১৬ টাকা। এছাড়া কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১২ টাকা এবং ডিজেলের মূল্য ছিল লিটারপ্রতি ১০০ টাকা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে!
বকশীগঞ্জে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে!
১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:৫৩






পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩০:২১



২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:১৩


Follow Us