নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ গ্রহণ ১২ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে।
১১ এপ্রিল শনিবার সংসদ সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা গেছে।


রোববার জাতীয় সংসদ ভবনে বেলা ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, স্পিকারের কাছে শপথ নেওয়ার পর নবনির্বাচিত দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available