• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৩৩ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে একযোগে হামের টিকাদানের তারিখ ঘোষণা

৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৯:১৬

সারাদেশে একযোগে হামের টিকাদানের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

৮ এপ্রিল বুধবার জাতীয় সংসদে হামের টিকার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এ তথ্য জানান তিনি।

Ad
Ad

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল। ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা গ্যাভির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

Ad

তিনি আরও বলেন, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। টিকা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা না হওয়া এবং যথাযথ গুরুত্ব না দেওয়ার ফলে পরিস্থিতির অবনতি হয়েছে।

তবে বর্তমান সরকার হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়া, ইউনিসেফ-এর মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ২০০ কোটি টাকার টিকা ইতোমধ্যে ক্রয় করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:০৩

পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০১



Follow Us