• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩০:৩১ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

সাফ ফুটবল বিজয়ী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫০:৫৩

সাফ ফুটবল বিজয়ী বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয় করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৩ এপ্রিল শুক্রবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে বাংলাদেশ দল।

Ad
Ad

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভেরিফায়েড ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে যুবাদের উদ্দেশে এ শুভেচ্ছাবার্তা দেন।

Ad

তারেক রহমান তার পোস্টে বলেন, 'সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে গৃহীত সব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। সেই প্রেক্ষাপটে তরুণদের এ সাফল্য দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণরা প্রমাণ করেছে– ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় রথ এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:০৩

পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০১



গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩০:৩০

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৯:০৪



Follow Us