• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:৩২:৪৫ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

২৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৩:৫১

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

২৩ মার্চ সোমবার দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে।’

Ad
Ad

মন্ত্রী জানান, গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। তিনি গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাই তেল পাবে। তাই প্যানিক না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নিন।’

Ad

এদিকে, প্রয়োজন হলে পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে আশঙ্কা ছিল, তা সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। ঈদের আগে যে শঙ্কা তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

সরকার জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী পাম্পকেন্দ্রিক নিরাপত্তা আগেও দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় তা অব্যাহত রাখা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
ঈদে প্রেক্ষাগৃহ মাতাচ্ছে যে ৫ সিনেমা
২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৭:৫৭






Follow Us