• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:২৬:৪৩ (09-Mar-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবুও চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:১৯:৪৩

আজ থেকে জ্বালানির মজুত বাড়বে, তবুও চলবে রেশনিং: জ্বালানিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দুটি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুত বাড়বে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রেশনিং কার্যক্রম চালু থাকবে।

৮ মার্চ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, ‘পেট্রোল পাম্পের সামনে বিশাল লাইন দেখা যাচ্ছে। যেহেতু মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, শোধনাগারগুলো ধ্বংসের মুখে আছে। তাই আমার কাছে থাকা মজুত সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে। আমরা জানি না যুদ্ধ কতদিন চলবে, তাই রেশনিং চালু রাখা প্রয়োজন।’

Ad

মন্ত্রী আরও জানান, ‘আজ বেলা ১১টায় একটি জাহাজ নোঙর করেছে, দুপুরে আরেকটি আসার কথা। এই দুটি জাহাজ নোঙর করার পর মজুত আরও বাড়বে। তবে রেশনিং কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যা জ্বালানির সরবরাহকে প্রভাবিত করেছে। আমাদের অবস্থান ভঙ্গুর এবং ঋণগ্রস্ত। এমন পরিস্থিতিতেও প্রতিনিয়ত জনগণের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে।’

এ সময় তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, ‘বিরোধীরা আতঙ্ক ছড়াচ্ছে যে দাম বৃদ্ধি পাবে। আপাতত দাম বাড়ানো হবে না। তাই অতিরিক্ত মজুদের দরকার নেই। সংকট নেই, শুধু রেশনিং চালু থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us