• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সকাল ০৯:২৯:০১ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:২৯:৪৭

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Ad

২০ ফেব্রুয়ারি শুক্রবার দিনগত রাত ১২টা ৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান।

Ad
Ad

অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের পর ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী।

এসময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিএনপির জ্যেষ্ঠ নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান। 

১৯৫২ সালের এই দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ববাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়
দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৮:০২








মোহাম্মদপুরে থানা ঘেরাও করে জনতার বিক্ষোভ
মোহাম্মদপুরে থানা ঘেরাও করে জনতার বিক্ষোভ
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৩:০৪

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান
আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান
২২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪০:১১


Follow Us