• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪০:১৬ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে : ত্রাণমন্ত্রী

২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৯:১৮

ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু করা হবে : ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে আসন্ন ঈদের আগেই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে আটটি উপজেলায় এ কর্মসূচি শুরু হবে। পর্যায়ক্রমে সবচেয়ে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রত্যেক পরিবারকে ওই কার্ডের আওতায় আনা হবে।

২০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোস্তাফি এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

Ad
Ad

মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজ গ্রহণ করা হয়েছে। এ প্যাকেজ বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে মন্ত্রিসভায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Ad

আসাদুল হাবিব দুলু আরও বলেন, খাল খনন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। বর্তমানে শুষ্ক মৌসুম চলায় খালগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এ কাজে পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে।

দুর্যোগ মোবিবেলায় ২৫ কোটি গাছ রোপণের যে পরিকল্পনা রয়েছে, তার অংশ হিসেবে চলতি বছর পাঁচ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, রমজান মাসকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহে যাতে কোনো ঘাটতি না থাকে। সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





খোকসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
খোকসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
১১ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৭:৩২


ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
১১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২১


আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ
আগামীকাল নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ
১১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৩২



Follow Us