• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:০৫:৪৯ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

বঙ্গভবনে নয়, মন্ত্রিসভার শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়

১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৯:৩৪

বঙ্গভবনে নয়, মন্ত্রিসভার শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায়

নিজস্ব প্রতিবেদক: নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যদিও বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার একটা রেওয়াজ ছিল।

Ad

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন।

Ad
Ad

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

একই দিন (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

জাতীয় সংসদ সচিবালয় এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই তথ্য নিশ্চিত করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় সেদিন। এর মধ্যে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। আর ১১ দলীয় জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ছয়টি আসন। ১১ দলীয় জোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুটি আসন।

এছাড়া একটি করে আসনে জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ১১
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০৮:১২



সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব
সমালোচনার জবাব দিলেন ফয়েজ আহমদ তৈয়্যব
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৬:১২




Follow Us