• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৩২:১৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে নির্বাচনী উত্তাপ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:১৭

রাজশাহীতে নির্বাচনী উত্তাপ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

রাজশাহী ব্যুরো: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহীতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, বিগত যে কোনো সময়ের তুলনায় এবারের নির্বাচন অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকা দলগুলো এবার ক্ষমতা অর্জনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। নির্বাচনি মাঠে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও পাল্টাপাল্টি অভিযোগ।

Ad

তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় ভোট ও গণভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে সব ধরনের নির্বাচনি প্রচারণা শেষ হবে। প্রচারণার শেষ পর্যায়ে প্রার্থীরা ভোটারদের কাছে প্রতিশ্রুতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন।

Ad
Ad

রাজশাহী জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ৭৭৮টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন ঘিরে ভোটারদের মধ্যে বিশেষ আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। আলোচিত নেতা বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক (দাড়িপাল্লা প্রতীক)। শুরু থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে প্রচারণা চললেও ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিতে পিছপা নন কেউই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার ধানের শীষের শক্তি মাপা হবে দাড়িপাল্লায়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপির শরীফ উদ্দিন, জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান, গণঅধিকার পরিষদের মো. শাহজাহান ও আমার বাংলাদেশ পার্টির আবদুর রহমান।

রাজশাহী-২ (সদর) আসনে ছয়জন প্রার্থী মাঠে রয়েছেন- বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান, নাগরিক ঐক্যের সামছুল আলম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান ও আমজনতার দলের সাইদ পারভেজ।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে চারজন প্রার্থী প্রচারণায় রয়েছেন- বিএনপির ডিএমডি জিয়াউর রহমান, জামায়াতের আবদুল বারী সরদার, জাতীয় পার্টির ফজলুল হক ও ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম খান।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ছয়জন প্রার্থী মাঠে রয়েছেন- বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের মনজুর রহমান, ইসলামী আন্দোলনের রুহুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসেন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক ও রেজাউল করিম।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপির আবু সাইদ চাঁদ, জামায়াতের অধ্যক্ষ নাজমুল হক, জাতীয় পার্টির ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলনের আবদুস সালাম সুরুজ।

বিভাগীয় নির্বাচন কার্যালয় সূত্র জানায়, সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রস্তুত রয়েছে।

রাজশাহী রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, বিভাগের মোট ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ২ হাজার ৭৮৬টি ঝুঁকিপূর্ণ এবং ১ হাজার ৩০৭টি আংশিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতীতের সহিংসতার রেকর্ড বিবেচনায় নিয়ে এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কর্মকর্তা আনিছুর রহমান জানান, ‘বিভাগের আট জেলার ৩৯টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ১০৩ জন। তারা ভোট দেবেন ৫ হাজার ৫০৪টি কেন্দ্রে।’

রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মো. শাহজাহান বলেন, ‘বিভাগের আট জেলায় পুলিশের ১১ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সমন্বিত ফোর্স থাকবে। ভোট গ্রহণের আগেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বেগমগঞ্জে ১০ দলের নির্বাচনী অফিসে আগুন
বেগমগঞ্জে ১০ দলের নির্বাচনী অফিসে আগুন
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৩:৫৪



সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:১৩:০০




লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
লোকালয়ে দেখা মিলল দলছুট মুখপোড়া হনুমানের
৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৭:৪৬



Follow Us