নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকালে ইসি জানায়, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করায় ওই আসনের নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দলীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি-জনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
নুরুজ্জামান বাদলের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করা হয়েছে। তিনি শেরপুর-৩ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available