• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:০৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

গ্যাসের চাপ কখন স্বাভাবিক হবে, জানালো তিতাস

১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৩৮:১৭

গ্যাসের চাপ কখন স্বাভাবিক হবে, জানালো তিতাস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ রয়েছে। সেটি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Ad

১০ জানুয়ারি শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

Ad
Ad

এতে বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি ব্যাসের ভাল্ভটি নতুন ভাল্ভ দিয়ে প্রতিস্থাপন করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। তবে নেটওয়ার্কে গ‍্যাসের চাপ পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

এর আগে সকালে এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছিল, রাজধানীর মিরপুর রোডে গণভবনের সম্মুখে চার ইঞ্চি গ্যাসের পাইপলাইনের ব্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হয়েছে। এই লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ রেখে চাপ সীমিত করা হয়েছে। ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ সংলগ্ন এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২




Follow Us