• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৭:১৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:৫৮

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি সুজন মিয়া (৩৫) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

২৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad
Ad

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad

তিনি জানান, কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মো. ফারুক জানান, ওই ব্যক্তি কয়েদী হিসেবে বন্দি ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি। তার বাবার নাম সালমত মিয়া। কয়েদী নম্বর কয়েদী নং ৯৬২৫\এ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭


Follow Us