• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন: সিইসি

২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৮:৪৬

নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন ইসি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এই অপবাদ আমরা ঘোচাতে চাই।

Ad

২৩ ডিসেম্বর মঙ্গলবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ইসির বৈঠকে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

সিইসি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই।

কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভালো কাজ না করলে, আমার ঘুম হারাম হয়ে যায়। আপনারা কাজ না করলে, অথরিটি কাজ করবে না। পুরো সিস্টেমই কাজ করবে না। সিস্টেম ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে। এ সময় সবাইকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, আমরা প্রমাণ করতে চাই আমরাও সঠিক, সুষ্ঠু নির্বাচন করতে পারি। আইনের শাসন নিশ্চিত হলে, সেটা সম্ভব। আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আইন, বিধি বিধানের আলোকে কাজ করলে, ইসি আপনাদের পাশে থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us