• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন: সিইসি

২৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:১২

পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক: পর্যবেক্ষক সংস্থাকে সহযোগী হিসেবে পেতে চায় কমিশন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

Ad

২৫ নভেম্বর মঙ্গলবার দেশীয় ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে চলা সংলাপে এমন মন্তব্য করেন তিনি।

Ad
Ad

সিইসি বলেন, এই নির্বাচনে আমাদের একটি অফিশিয়াল মেকানিজম থাকবে। তারপরও পর্যবেক্ষকদের চোখ দিয়ে এই নির্বাচনটিকে দেখতে চাই। যারা নতুন পর্যবেক্ষক আছেন তারা অবশ্যই যত দ্রুত সম্ভব প্রশিক্ষণ দেবেন তাদের লোকবলকে। তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করলে আপনাদের সংস্থার সুনাম ক্ষুন্ন হবে।

তিনি আরও বলেন, জাতিকে একটি সুষ্ঠু সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। অতীতের ভুল-ভ্রান্তি ভুলে, সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই। সবার সহযোগিতা লাগবে ভালো নির্বাচনের জন্য।

পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব নির্বাচন পর্যবেক্ষণ করা উল্লেখ করে বলেন, পর্যবেক্ষকদের রিপোর্টিং হবে স্মার্ট রিপোর্টিং। এটি যেন বাস্তবতার নিরীখে করা হয়। আপনাদের লোকবলের দায়িত্ব হবে নির্বাচন পর্যবেক্ষণ করা। তারা নিজ হাতে কোনো পদক্ষেপ নেবে না।

এ সময়, আগামী নির্বাচনে পর্যবেক্ষকদের রাজনীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশীরা খুব বেশি রাজনীতি সচেতন। যারা পর্যবেক্ষণ করবেন তারা রাজনীতিতে জড়িয়ে পড়লে সব ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। যাদের নিয়োগ দেবেন তারা কোনো রাজনীতির সাথে জড়িত আছে কি না সেটা অবশ্যই চেক করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us