• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৪:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই: সিইসি

১৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩০:৪৫

সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর দেশ গড়তে চাই। এজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন।

Ad

১৭ নভেম্বর সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

সিইসি বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়। কিন্তু কমিশনের নিয়ত পরিষ্কার। সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নেবে ইসি।

তিনি বলেন, কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্য আছে নির্বাচনী আচরণবিধি। রাজনৈতিক দলগুলোকে ডাকার মূল কারণ হলো আচরণবিধি পরিপালন যেন নিশ্চিত হয়। রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আচরণবিধি পালনের নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত গ্রহণ করেই এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের ছেলেমেয়েরা এই দেশেই থাকবে। তাদের সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা সুন্দর দেশ গড়তে চাই।

সংলাপে অন্য নির্বাচন কমিশনার, ইসি কর্মকর্তারা এবং বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল-এর প্রতিনিধিরা অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


Follow Us