• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৫৯:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৪৯:২২

সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: সরকারের যে অবকাঠামো আছে তাতে সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেইসাথে এর জন্য সরকারি ও বেসরকারি সমন্বয় দরকার বলেও জানান তিনি।

Ad

৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে গ্রুপ বীমা চুক্তি সাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের জন্য ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির সঙ্গে ডিআরইউ’র চুক্তি সাক্ষরিত হয়।

Ad
Ad

মাহফুজ আলম বলেন, সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কিছু সহযোগিতা করে চলেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে যুক্ত থাকায় সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন দুরূহ উল্লেখ করে মাহফুজ আলম বলেন, আরও সময় পেলে এই আইন বাস্তবায়নের চেষ্টা করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us