• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:৩৬:৪৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আইজি মামুন

২৯ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:২৮:৪৫

ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আইজি মামুন

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরি আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Ad

২৯ জানুয়ারি বুধবার বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর মিরপুর থানা এলাকায় আসিফ হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

Ad
Ad

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মোহাম্মদ আলতাফ হোসাইন ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।

রাষ্ট্র পক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানা এলাকায় ১৯ জুলাই আন্দোলনে অংশ নেন আসিফ। এদিন সন্ধ্যা সাড়ে সাত টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে সহযোদ্ধারা তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তিনি মারা যান।

এ ঘটনায় ১ নভেম্বর মিরপুর থানায় ২২ জনকে আসামি করে একটি মামলা হয়। এ মামলায় সালমান এফ রহমান ৭ নম্বর ও চৌধুরি আব্দুল্লাহ আল মামুন ৪ নম্বর এজাহারনামীয় আসামি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us