• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫২:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আসিফ নজরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত মালয়েশিয়া গমনেচ্ছুদের

২২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:১১:৩৮

আসিফ নজরুলের আশ্বাসে আন্দোলন স্থগিত মালয়েশিয়া গমনেচ্ছুদের

নিজস্ব প্রতিবেদক: আগামী মার্চ মাসের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে সকাল থেকে আন্দোলন করা মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন।

Ad

২২ জানুয়ারি বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা শেষে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Ad
Ad

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও আইন উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার পর প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলন কারীদের উদ্দেশ্যে মাইনুদ্দিন বাবু বলেন, প্রবাসী কল্যাণ ভবনে আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে বলেছেন যাদের ম্যানপাওয়ার ও ই-ভিসা আছে তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের শেষের দিকে মালয়েশিয়ায় পাঠানো হবে। স্যার আরও বলেছেন যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার হয়নি তাদেরকে এজেন্সি থেকে টাকা এবং পাসপোর্ট নিয়ে নেওয়ার জন্য বলেছেন। তাদেরকে পর্যায়ক্রমে অন্য কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। স্যার আমাদেরকে বলেছেন উনাদের ওপর আশ্বাস রাখার জন্য।

তিনি আরও বলেছেন আমরা যদি মালয়েশিয়া নাও যেতে পারি তাহলে অন্য কোনো দেশে প্রবাসী পাঠানো হলে তাহলে সবার আগে আমাদেরকে পাঠাবেন। আমরা মনে করছি আমাদের কথা কাজে আমরা মিল পাবো। সেজন্য তাদের আশ্বাসে আমরা আমাদের আন্দোলন স্থগিত করে আমরা ঘরে ফিরে যাচ্ছি।

তিনি বলেন, আর আমাদের মধ্যে যাদের ই-ভিসা কিংবা ম্যানপাওয়ার কোনোটাই হয়নি তারা এজেন্সির কাছ থেকে টাকা ও পাসপোর্ট দেখে নিবেন। যদি তারা টাকা ও পাসপোর্ট না দেয় তাহলে আপনারা থানা পুলিশের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা নিবেন।

আন্দোলন স্থগিত করে যাওয়ার আগে আন্দোলনকারীরা আরেকটি ঘোষণা দিয়ে যান। যদি সরকার আশ্বাস অনুযায়ী কথা না রাখে তাহলে তারা আবারও রাস্তায় নামবেন এবং তীব্র আন্দোলন করবেন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us