• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:১৩:৩৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

রোববার থেকে ৩ দিনের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা

২৭ জুলাই ২০২৪ বিকাল ০৫:৫১:০৭

রোববার থেকে ৩ দিনের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ২৮ জুলাই রোববার থেকে ৩ দিনের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেছে সরকার। ২৭ জুলাই শনিবার বিকেলে বিষয়টি জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।

Ad

তিনি জানান, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা অফিস চলবে।

Ad
Ad

এ ছাড়া ব্যাংক ও আদালত নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে তিনদিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলে অফিস। সময় কমিয়ে ওই দুইদিন চলে ব্যাংকিং কার্যক্রম ও পুঁজিবাজারে লেনদেন।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী তিনদিন অফিস চলবে ছয় ঘণ্টা করে।

গত ১৯ জুলাই দিবাগত রাত ১২টা থেকে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us