• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ১১:৪০:২৪ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কারামুক্ত

৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৫৬:৩৮

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক: আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন। ৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্ত হন। দুপুরের দিকে তার জামিনের আদেশের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম।

তিনি বলেন, মাহমুদুর রহমানকে গত ২৯ সেপ্টেম্বর রোববার এই কারাগারে আনা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমান বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবদেন করলে বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন তাকে জামিন দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us