• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০৭:২৩ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক ছিদ্দিক

২৪ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:১৯:৫২

তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল, সম্পাদক ছিদ্দিক

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার ঐতিহ্যবাহী তালতলী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক জনকন্ঠের প্রতিনিধি খাইরুল ইসলাম আকাশকে সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি মোহাম্মদ আবু বকর ছিদ্দিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

২৪ নভেম্বর শুক্রবার বেলা ৩টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশন ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়। মো. ইউসুফ আলী প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে মোস্তাফিজ ও জসিম উদ্দিন দায়িত্ব পালন করেন।

Ad
Ad

জানা যায়, গত ১৩ নভেম্বর প্রেসক্লাবের সাধারণ সভায় ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ২৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি মো. খাইরুর ইসলাম আকাশ (জনকন্ঠ) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর ছিদ্দিকসহ (দৈনিক সংবাদ) ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটিকে নির্বাচন কমিশনার অনুমোদন দেয়।

Ad

এ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মি. মংচিন থান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক হারুন-অর-রশিদ, দফতর সম্পাদক কাওসার হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক, নির্বাহী সদস্য মো. আ. মোতালিব ও মজিবুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭






Follow Us