• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই চৈত্র ১৪৩২ রাত ০২:২১:০২ (30-Mar-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে রবীন্দ্রনাথ-নজরুল আগমনের শতবর্ষ উদযাপন

২৯ মার্চ ২০২৬ সকাল ১০:৩৫:৫৬

ময়মনসিংহে রবীন্দ্রনাথ-নজরুল আগমনের শতবর্ষ উদযাপন
“২৮ মার্চ শনিবার বিকেলে নগরীর রবীন্দ্র বটমূলে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য স্মরণানুষ্ঠান”

ময়মনসিংহ প্রতিনিধি: একশ বছর আগে বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র—রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম—এর পদচারণায় ধন্য হয়েছিল ময়মনসিংহ। সেই ঐতিহাসিক আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২৮ মার্চ শনিবার বিকেলে নগরীর রবীন্দ্র বটমূলে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য স্মরণানুষ্ঠান।

‘ময়মনসিংহে আগমনের ১০০ বছর উদযাপন’ শীর্ষক এ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, ময়মনসিংহ জেলা কমিটি।

Ad
Ad

শনিবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে কথা, কবিতা, সংগীত ও নৃত্যের সমন্বয়ে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ, যা দর্শকদের ফিরিয়ে নেয় শতবর্ষ আগের স্মৃতিময় সময়ে। পুরো আয়োজনের সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও লেখক সাব্বির রেজা।

Ad

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা রবীন্দ্রনাথ ও নজরুলের ময়মনসিংহে আগমনের ঐতিহাসিক তাৎপর্য এবং এ অঞ্চলের শিল্প-সংস্কৃতিতে তাদের প্রভাব তুলে ধরেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সনৎ কুমার ঘোষ।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক বিধান রঞ্জন রায় পোদ্দার, জুলফিকার হায়দার, আলী আহমদ খান আইয়ুব ও স্বপন ধর। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের এই আগমন কেবল একটি সফর ছিল না; এটি ময়মনসিংহের সাংস্কৃতিক জাগরণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পরে এ আয়োজন নতুন প্রজন্মের কাছে সেই গৌরবময় ইতিহাস তুলে ধরার এক তাৎপর্যপূর্ণ প্রয়াস।

আলোচনার পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। কবিতার আবৃত্তি ও গানে মুখর হয়ে ওঠে ঐতিহাসিক রবীন্দ্র বটমূল প্রাঙ্গণ।

আয়োজকদের মতে, এ আয়োজন ময়মনসিংহের সাংস্কৃতিক চেতনাকে নতুন করে জাগিয়ে তোলার একটি বিশেষ উদ্যোগ। সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে
রিজার্ভ আবারও ৩৪ বিলিয়ন ডলারের নিচে
২৯ মার্চ ২০২৬ রাত ০৯:২৫:৩২





মণিরামপুরে মাটি কাটায় ১০ দিনের কারাদণ্ড
মণিরামপুরে মাটি কাটায় ১০ দিনের কারাদণ্ড
২৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪৪


কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেফতার
২৯ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:২৮


Follow Us