ডেস্ক রিপোর্ট: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ও নাদিম ইসলাম হত্যা মামলার রায় আজ ২৮ জুন রোববার।
ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এ মামলার রায় ঘোষণা করবেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
আলোচিত এই মামলায় অভিযুক্ত পাঁচজন হলেন—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, একই থানার সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার।
এদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকি চার আসামি পলাতক রয়েছেন।
মামলায় মোট ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। গত ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই তাদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে প্রসিকিউশন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে তাদের মক্কেলদের খালাস চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available