• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০২:২৭:৫৫ (08-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকা–১৬ আসন

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হকের আবেদন

৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৫:৪৫

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হকের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আমিনুল হক হাইকোর্টে আবেদন করেছেন।

৮ মার্চ রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

Ad
Ad

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন আমিনুল হক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে আব্দুল বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পান, আর আমিনুল হক পান ৮৫ হাজার ৪৬৭ ভোট।

Ad

তবে নির্বাচনে পরাজিত হলেও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিনুল হক।

এর আগে একই নির্বাচনের ফলাফল নিয়ে ১৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদন গ্রহণ ও শুনানি করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকা অনুযায়ী, অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী দাখিল হওয়া নির্বাচনী আবেদন, সংশ্লিষ্ট রুল এবং প্রয়োজনীয় শুনানি এই বেঞ্চেই সম্পন্ন হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতের সমন
৮ মার্চ ২০২৬ দুপুর ০১:২৭:৫৫





এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান
এবার ঈদে গান গাইছেন বুবলী, সঙ্গী ইমরান
৮ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৮:৪৬




Follow Us