• ঢাকা
  • |
  • বুধবার ৩০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৪৯:২৯ (13-May-2026)
  • - ৩৩° সে:

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

১৩ মে ২০২৬ দুপুর ০২:৩৯:০৬

২৭তম বিসিএসে আরও ৯৬ বঞ্চিত প্রার্থীর নিয়োগ

অনলাইন ডেস্ক: ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

১৩ মে বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

Ad
Ad

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। পরবর্তী কোনো নির্দেশনা না পেলে ওই তারিখেই যোগদান সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে তাকে চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে বিবেচনা করা হবে এবং নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।

Ad

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখতে তাদের ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের প্রজ্ঞাপনের তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর ধরা হবে। একই সঙ্গে ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতাও বহাল থাকবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই ফলাফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা গ্রহণ করে।

প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলকে বৈধ ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিট আবেদনকারীরা।

পরবর্তীতে গত বছরের ২০ ফেব্রুয়ারি নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ।

এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর ৬৭৩ জন নিয়োগবঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us