আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
২৬ জুন শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, এর আগে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহতের সংখ্যা ৪ হাজার ৩০০ বলা হয়েছিল। সর্বশেষ হালনাগাদ তথ্যে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে, যদিও আহতের সংখ্যা প্রায় তিন হাজার বলে জানানো হয়েছে।

এদিকে, স্থানীয় সময় ২৪ জুন বুধবার সন্ধ্যায় আঘাত হানা ভূমিকম্পের পর ভবন ধসে পড়ার আশঙ্কায় এখনো অনেক মানুষ নিজেদের বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না। তারা পার্ক, উন্মুক্ত চত্বর ও খোলা জায়গায় রাত কাটাচ্ছেন।
কারাকাস থেকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে স্বাধীন সাংবাদিক মারিয়া এমিলিয়া মিরো কেসাদা বলেন, ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। এ কারণে অনেকেই বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলার নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো উদ্ধারকাজে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দেওয়া, যাতে ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধার এবং আহতদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।
মিরো কেসাদার ভাষায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত, বৃহৎ পরিসরে এবং বাধাহীনভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছে আটকে পড়া ও আহত মানুষদের সহায়তা করা।
সূত্র: বিবিসি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available