• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:১৪:৪৯ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

অপারেশন সিন্দুরে নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

২৬ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:৩৫

অপারেশন সিন্দুরে নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান অপারেশন সিন্দুরে নিহত ছয় সেনাসদস্যের নাম প্রথমবারের মতো প্রকাশ করেছে ভারত সরকার। নিহতদের মধ্যে ভারতের সেনাবাহিনীর পাঁচজন এবং বিমানবাহিনীর একজন সদস্য রয়েছেন।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, নিহত সেনাদের নাম জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে স্থায়ীভাবে খোদাই করে সংরক্ষণ করা হবে। তারা হলেন- সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। ২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে নিহত সেনাসদস্যদের তালিকার সঙ্গে তাদের নামও প্রকাশ করা হয়েছে।

ভারতের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ‘ত্যাগ চক্র’ নামে একটি বিশেষ অংশ রয়েছে। সেখানে গ্রানাইট পাথরের তৈরি ১৬টি বৃত্তাকার দেয়ালে স্বাধীনতার পর থেকে বিভিন্ন সামরিক অভিযানে নিহত সেনাসদস্যদের নাম, পদবি ও ইউনিটের তথ্য খোদাই করা থাকে। এবার ‘অপারেশন সিন্দুর’ এ নিহত এই ছয় সেনার নামও সেই তালিকায় যুক্ত হচ্ছে।

গত বছরের ৭ মে ভারত ‘অপারেশন সিন্দুর’ শুরু করে। ভারতের দাবি, জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সংঘটিত এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

এর পরপরই পাকিস্তান পাল্টা জবাব দিলে দুই দেশের মধ্যে বিমান হামলা, ড্রোন অভিযান এবং সীমান্তজুড়ে ভারী গোলাবর্ষণ শুরু হয়। চার দিন ধরে চলা এই সংঘাত ১০ মে শেষ হয়।

ভারতীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিযানের নাম ‘অপারেশন সিন্দুর’ রাখা হয় প্রতীকী অর্থে। বিবাহিত হিন্দু নারীদের সিঁথিতে ব্যবহৃত সিঁদুরকে কেন্দ্র করে এই নাম নির্বাচন করা হয়। ভারতের দাবি, পাহেলগামের হামলায় যেসব নারী স্বামী হারিয়ে বিধবা হন, তাদের প্রতি শ্রদ্ধা এবং ওই হামলার প্রতিশোধের প্রতীক হিসেবেই অভিযানের এই নামকরণ করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us