• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৪২:৩৩ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

জর্ডানের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১১ জুন ২০২৬ সকাল ১০:২৭:৪৯

জর্ডানের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির দাবি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তুর মধ্যে মার্কিন বাহিনীর ব্যবহৃত এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য সামরিক অবকাঠামো ছিল।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আইআরজিসি জানিয়েছে, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ঘাঁটির একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়েছে। তবে এসব দাবির স্বাধীন কোনো যাচাই পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা চালায় বলে খবর প্রকাশিত হয়। এর জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে তেহরান।

অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, আল-আজরাক অঞ্চলের দিকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে দেশটি।

মার্কিন কর্মকর্তারাও জানিয়েছেন, হামলায় ব্যবহৃত অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে। তবে ইরানের দাবি করা ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য নিশ্চিত করেননি।

ফলে আল-আজরাক বিমানঘাঁটিতে হামলার প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো স্পষ্ট নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আবারও কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
১১ জুন ২০২৬ দুপুর ১২:০৪:১৩







Follow Us