• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:১৮:১৫ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু

২৪ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩১:২৯

নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার শরীরে প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়েছিল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে আজ তিনি এ তথ্য জানান।

২৪ এপ্রিল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, দুই মাস আগে তার ক্যানসার ধরা পড়লেও তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন প্রকাশ বিলম্ব করেন। তার দাবি, ইরান যেন বিষয়টি নিয়ে প্রচারণা চালাতে না পারে, সে কারণেই এই সিদ্ধান্ত।

২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেটের সমস্যার জন্য অস্ত্রোপচার করান নেতানিয়াহু। পরবর্তী নিয়মিত পরীক্ষায় চিকিৎসকেরা তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত চিকিৎসকদের চিঠিতে বলা হয়েছে, এটি খুব প্রাথমিক পর্যায়ের একটি ক্ষুদ্র টিউমার, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। অন্যান্য পরীক্ষাতেও কোনো জটিলতার ইঙ্গিত পাওয়া যায়নি।

নেতানিয়াহু দাবি করেছেন, প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৪:১১



ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৫৩




Follow Us