• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:১১:৪৮ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৮:৩৭

কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

১ জুলাই বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে ভাসমান মরদেহটি
স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছি, ২-৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার হওয়ায় নৌ পুলিশ এ ব্যাপারে তদন্ত এবং আইনগত পদক্ষেপ নেবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৪:১১



ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৫৩





Follow Us